নিবন্ধিত হোন |
ইউজার সাইনইন
ই-মেইলঃ
পাসওয়ার্ডঃ
পাসওয়ার্ড ভুলে গেছেন?
ই-মেইলঃ 
বন্ধ করুন (X)
চাঁদপুর, শনিবার ২২ সেপ্টেম্বর ২০১২, ৭ আশ্বিন ১৪১৯, ৫ জিলকদ ১৪৩৩
প্রতিষ্ঠাতা ও সম্পাদক : অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার
প্রধান সম্পাদক : কাজী শাহাদাত
ব্রেকিং নিউজ
ইসলাম ও রাসুল (সাঃ)কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে
জুমার খুৎবায় ইমামদের আলোচনা ও জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল
চাঁদপুর কন্ঠ রিপোর্ট
মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলাম ও মহানবী (সাঃ)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণ এবং নতুন করে ফ্রান্সে রাসূল (সাঃ)-এর ব্যঙ্গ চিত্র ছাপানোর প্রতিবাদে চাঁদপুর শহরসহ সকল উপজেলায় গতকাল জুমার নামাজের খুৎবায় ইমাম সাহেবগণ আলোচনা করেছেন এবং জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়|

জুমার খুতবার আলোচনায় চেয়ারম্যানঘাটা জামে মসজিদের খতিব ও জেলা ইমাম সমিতির সেক্রেটারী আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দীন খন্দকার বলেন, ইসলাম ও মহানবী (সাঃ)-কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্রের পরিচালক স্যাম বাসিলকে ফাঁসিসহ সংশ্লিষ্ট সকলকে শাস্তি দিতে হবে| অন্যথায় এ ভয়ানক পরিণতি মার্কিন যুক্তরাষ্ট্র ও সরকারকে গ্রহণ করতে হবে|

শাহী জামে মসজিদের খতিব মাওঃ আবদুলস্নাহ আল মামুন বলেন, বিশ্বের সর্বত্র আজ মুসলমানরা চরম অত্যাচার ও লাঞ্ছনার শিকার| ইসলাম ও মুসলিম বিদ্বেষী অপশক্তিগুলো আবারো ঐক্যবদ্ধ ক্রুসেডের ডাক দিয়েছে| বিশ্বব্যাপী মুসলিম বিধ্বংসী ষড়যন্ত্রের অংশ হিসেবে সমপ্রতি ইসরাঈল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ইসলাম ও মহানবী (সাঃ)-কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণ ও প্রচার এবং ফ্রান্সের ম্যাগাজিনে মহানবী (সাঃ)-এর ব্যঙ্গ চিত্র প্রকাশ করে মুসলমানদের কলিজায় আঘাত হেনেছে|

শহরের বিভিন্ন মসজিদের ইমামগণ বলেন, মহানবী (সাঃ) ও ইসলামকে ঘিরে বিকৃত প্রচারণা অবশ্যই নিন্দনীয়| এতে করে বিশ্বের ২০০ কোটি মুসলমান ক্ষোভে ফুঁসে উঠেছে| অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমেরিকা ও পাশ্চাত্য দেশগুলোর সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানাই|

চাঁদপুর শহরের বাইতুল আমীন জামে মসজিদ, চৌধুরী জামে মসজিদ, ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদ, ঐতিহাসিক বেগম মসজিদ, চিশতিয়া জামে মসজিদ, কিতাব উদ্দীন জামে মসজিদ, বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন মোহাম্মদীয়া জামে মসজিদ, পীর বাদশা মিয়া রোড সংলগ্ন জামে নূর মসজিদ, প্রফেসর পাড়া মাতাব্বর বাড়ি সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদ, নাজির পাড়াস্থ এলাহী জামে মসজিদ, সরকারি কলেজ জামে মসজিদ, ফিশারী গেইট সংলগ্ন চৌধুরী বাড়ি জামে মসজিদ, খলিশাডুলী জামে মসজিদ, মির্জাপুর জামে মসজিদ, আবদুল করিম পাটওয়ারী সড়ক সংলগ্ন পাটওয়ারী বাড়ি জামে মসজিদে জুমার খুৎবায় ইসলাম ও মহানবী (সাঃ)-কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণকারীদের ধিক্কার জানিয়ে আলোচনা করা হয়| এছাড়া বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়|
( লেখাটি পড়া হয়েছে ১১৪ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিন।
মতামত দিতে চাইলে অনুগ্রহ করে করুন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।
এই পাতার আরো খবর -
সর্বাধিক পঠিত
আজকের পাঠকসংখ্যা
১৪৬০৩
পুরোন সংখ্যা
বছর : মাস :
বিস্তারিত জানতে যোগাযোগ
করুনঃ গিয়াসউদ্দিন মিলন
যুগ্ম সম্পাদক
মোবাইলঃ-০১৭১২১৯০৩৭০
প্রতিষ্ঠাতাঃ অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার
ইমেইলঃ kanthanews2011@gmail.com
ফোনঃ ০৮৪১-৬৫৫৮৭ ফ্যাক্সঃ ০৮৪১-৬৭৭৮৮
Copyright chandpur-kantho © 2013 Developed By : orangebd.com.