নিবন্ধিত হোন |
ইউজার সাইনইন
ই-মেইলঃ
পাসওয়ার্ডঃ
পাসওয়ার্ড ভুলে গেছেন?
ই-মেইলঃ 
বন্ধ করুন (X)
চাঁদপুর, শনিবার ২২ সেপ্টেম্বর ২০১২, ৭ আশ্বিন ১৪১৯, ৫ জিলকদ ১৪৩৩
প্রতিষ্ঠাতা ও সম্পাদক : অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার
প্রধান সম্পাদক : কাজী শাহাদাত
ব্রেকিং নিউজ
ধানুয়ায় বসতঘরে হামলা ভাংচুর
আহত ৪
স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার ধানুয়ায় পূর্ব শত্রতার জের ধরে বসত ঘরে হামলা, ভাংচুর, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট এবং একই পবিরারের ৪ জনকে পিটিয়ে আহত করেছে আপন জেঠা ও জেঠাত ভাইয়েরা|

হামলার ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে| ওই গ্রামের খান বাড়ির শহিদুর রহমান খান দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন যাপন করছেন| তার অনুপস্থিতিতে বড় ভাই সিরাজ খান ও মজিবুর রহমান খান পরিবারটির উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছে| ইতিপূর্বে বেশ কয়েকবার শহিদুরের পরিবারের উপর হামলার ঘটনায় এলাকায় সালিস বৈঠকও হয়েছে| গতকাল সকালে ঐ বাড়ির দু’টি শিশু বিড়াল ও কুকুর নিয়ে পানিতে খেলা করতে থাকলে শহিদুর রহমান খানের ছেলে আল-আমিন (২০) তাদের ডাক দেয়| এতে ক্ষিপ্ত হয়ে জেঠা মজিবুর রহমান খান ও জেঠাত ভাই মিজান এবং মাসুদ তাকে বেদমভাবে পিটিয়ে আহত করে| তাকে বাঁচাতে আল-আমিনের মা ফাতেমা বেগম ঝুলন (৩৫) ও ছোট বোন জোহরা আক্তার পিংকি (১৮) এবং ছোট ভাই ইয়ামিন (১৫) এগিয়ে আসলে তাদেরকেও আহত করে| এমনকি আল-আমিনদের বসত ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে| হামলাকারীরা ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে| গুরুতর আহতাবস্থায় ফাতেমা বেগম ঝুলন, জোহরা আক্তার পিংকি ও আল-আমিনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে|
( লেখাটি পড়া হয়েছে ৮৭ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিন।
মতামত দিতে চাইলে অনুগ্রহ করে করুন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।
এই পাতার আরো খবর -
সর্বাধিক পঠিত
আজকের পাঠকসংখ্যা
১৪৫৯৩
পুরোন সংখ্যা
বছর : মাস :
বিস্তারিত জানতে যোগাযোগ
করুনঃ গিয়াসউদ্দিন মিলন
যুগ্ম সম্পাদক
মোবাইলঃ-০১৭১২১৯০৩৭০
প্রতিষ্ঠাতাঃ অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার
ইমেইলঃ kanthanews2011@gmail.com
ফোনঃ ০৮৪১-৬৫৫৮৭ ফ্যাক্সঃ ০৮৪১-৬৭৭৮৮
Copyright chandpur-kantho © 2013 Developed By : orangebd.com.