নিবন্ধিত হোন |
ইউজার সাইনইন
ই-মেইলঃ
পাসওয়ার্ডঃ
পাসওয়ার্ড ভুলে গেছেন?
ই-মেইলঃ 
বন্ধ করুন (X)
চাঁদপুর, রবিবার ১৬ সেপ্টেম্বর ২০১২, ১ আশ্বিন ১৪১৯, ২৮ শাওয়াল ১৪৩৩
প্রতিষ্ঠাতা ও সম্পাদক : অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার
প্রধান সম্পাদক : কাজী শাহাদাত
ব্রেকিং নিউজ
ড. মহীউদ্দীন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী
এ এইচ এম আহসান উল্লাহ
চাঁদপুর-১ আসনের এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে| আর স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডঃ সাহারা খাতুনকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে| সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়া ৭ জনের মধ্যে গতকাল শনিবার দপ্তর বন্টন করা হয়| একই সাথে মন্ত্রীসভায় রদবদল করা হয়|

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেয়া পাঁচ জনের মধ্যে ড. মহীউদ্দীন খান আলমগীর ছাড়াও হাসানুল হক ইনুকে তথ্য মন্ত্রণালয়, আর তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আবুল কালাম আজাদকে শুধু সংস্কৃতি মন্ত্রণালয়, মুজিবুল হককে রেল মন্ত্রণালয়, রেল ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে শুধু যোগাযোগ মন্ত্রণালয়, এ এইচ মাহমুদ আলীকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে শুধু খাদ্য মন্ত্রণালয় এবং মোস্তফা ফারুক মোহাম্মদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে| ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনকে শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে| প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীকে শিল্প প্রতিমন্ত্রী ও আব্দুল হাইকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে|

উলেস্নখ্য, গত ১৩ সেপ্টেম্বর এই সাতজন মহাজোট সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন|
( লেখাটি পড়া হয়েছে ৬৭৪ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিন।
মতামত দিতে চাইলে অনুগ্রহ করে করুন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।
এই পাতার আরো খবর -
সর্বাধিক পঠিত
আজকের পাঠকসংখ্যা
২১১৩৭
পুরোন সংখ্যা
বছর : মাস :
বিস্তারিত জানতে যোগাযোগ
করুনঃ গিয়াসউদ্দিন মিলন
যুগ্ম সম্পাদক
মোবাইলঃ-০১৭১২১৯০৩৭০
প্রতিষ্ঠাতাঃ অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার
ইমেইলঃ kanthanews2011@gmail.com
ফোনঃ ০৮৪১-৬৫৫৮৭ ফ্যাক্সঃ ০৮৪১-৬৭৭৮৮
Copyright chandpur-kantho © 2013 Developed By : orangebd.com.