নিবন্ধিত হোন |
ইউজার সাইনইন
ই-মেইলঃ
পাসওয়ার্ডঃ
পাসওয়ার্ড ভুলে গেছেন?
ই-মেইলঃ 
বন্ধ করুন (X)
চাঁদপুর, বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর ২০১২, ২৯ ভাদ্র ১৪১৯, ২৫ শাওয়াল ১৪৩৩
প্রতিষ্ঠাতা ও সম্পাদক : অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার
প্রধান সম্পাদক : কাজী শাহাদাত
ব্রেকিং নিউজ
জেলা শিল্পকলা একাডেমীর
প্রশিক্ষণপ্রাপ্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কনভেনশন
মানিক দাস
বাংলাদেশ শিল্পকলা একাডেমী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণে উত্তীর্ণ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কনভেনশন সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে|

গতকাল ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমীর শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সিরাজুল হক খান| বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার পতœী মিসেস আশরাফুন নাহার|

জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার সভাপ্রধানে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক পতœী মিসেস সি&ধসঢ়;নগ্ধা রায়|

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউল ইসলাম এবং নির্বাহী সদস্য শরীফ চৌধুরীর উপস্থাপনায় শুরম্নতে জেলা শিল্পকলা একাডেমী চাঁদপুর-এর সংক্ষিপ্ত ইতিহাস উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউল ইসলাম| এরপর নির্বাহী সদস্য স্বপন সেনগুপ্ত ও রূপালী চম্পকের সঙ্গীত পরিচালনায় শিশু শিল্পীদের পরিবেশনায় সমবেত সঙ্গীত, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সমবেত সঙ্গীত, নৃত্যাঙ্গনের পরিবেশনায় দলীয় নৃত্য, সপ্তসুরের পরিবেশনায় দলীয় নৃত্য অনুষ্ঠিত হয়| এছাড়া একক সঙ্গীত পরিবেশন করেন রূপালী চম্পক, কৃষ্ণা সাহা, অনিতা কর্মকার, বৈশাখী ঘোষাল তুলি, চুমকী চন্দ ও তাহরিমা বিনতে ইয়াহিয়া পলিন|

সবশেষে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের পরিবেশনায় কাজী নজরম্নল ইসলামের ’রম্নদ্র মঙ্গল’ নৃত্য নাট্য পরিবেশিত হয়| শরীফ চৌধুরী ও অনিমা সেন চৌধুরীর পরিচালনায় এবং মৃণাল সরকারের ধারা বর্ণনায় ’রম্নদ্র মঙ্গল’ নৃত্যনাট্যে অভিনয় ও নৃত্যে অংশ নেন অনিমা সেন চৌধুরী, উম্মে কুলসুম কুমু, লুলিয়া রহমান অন্তু, সুমাইয়া রহমান পাহাড়ী, জুঁই ঘোষ, অভিজিৎ আচার্যী, বীরেন সাহা, সালাউদ্দিন আবেদীন ও সোহেল রানা|

সবশেষে শেষে জেলা শিল্পকলা একাডেমীর ২০০৮-২০১১ সালের ৪ বছরের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ সিরাজুল হক খান ও তাঁর পতœী মিসেস আশরাফুন নাহার| সনদপত্র বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিল্পকলার সঙ্গীত বিভাগের প্রশিক্ষক মৃণাল সরকার এবং সহযোগিতায় ছিলেন সঙ্গীত প্রশিক্ষক অনিতা কর্মকার| সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাঈদুজ্জামান, নির্বাহী সদস্য শহীদ পাটোয়ারী ও শরীফ চৌধুরী এবং অফিস সহকারী মোঃ মাসুদ|
( লেখাটি পড়া হয়েছে ৭৭ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিন।
মতামত দিতে চাইলে অনুগ্রহ করে করুন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।
এই পাতার আরো খবর -
সর্বাধিক পঠিত
আজকের পাঠকসংখ্যা
৩২৭১৭
পুরোন সংখ্যা
বছর : মাস :
বিস্তারিত জানতে যোগাযোগ
করুনঃ গিয়াসউদ্দিন মিলন
যুগ্ম সম্পাদক
মোবাইলঃ-০১৭১২১৯০৩৭০
প্রতিষ্ঠাতাঃ অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার
ইমেইলঃ kanthanews2011@gmail.com
ফোনঃ ০৮৪১-৬৫৫৮৭ ফ্যাক্সঃ ০৮৪১-৬৭৭৮৮
Copyright chandpur-kantho © 2013 Developed By : orangebd.com.