নিবন্ধিত হোন |
ইউজার সাইনইন
ই-মেইলঃ
পাসওয়ার্ডঃ
পাসওয়ার্ড ভুলে গেছেন?
ই-মেইলঃ 
বন্ধ করুন (X)
চাঁদপুর, বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর ২০১২, ২৯ ভাদ্র ১৪১৯, ২৫ শাওয়াল ১৪৩৩
প্রতিষ্ঠাতা ও সম্পাদক : অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার
প্রধান সম্পাদক : কাজী শাহাদাত
ব্রেকিং নিউজ
জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
খেলাধুলা পরস্পরের মধ্যে বন্ধুত্ব ও আনন্দ জোগায়
বিভাগীয় কমিশনার মোঃ সিরাজুল হক খান
চৌধুরী ইয়াসিন ইকরাম
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ সিরাজুল হক খান বলেছেন, খেলাধুলা পরস্পরের মধ্যে বন্ধুত্ব ও আনন্দ জোগায়| খেলাধুলার মধ্যে একদল জিতবে ও একদল হারবে| জয়-পরাজয় নিয়ে খেলাধুলা চালিয়ে যেতে হবে| এ দেশ স্বাধীনতা লাভ করায় স্বাধীন দেশে আজ আমরা বসবাস করছি| শত্রুবাহিনীদের পরাস্ত করতে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাহচর্য, সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব| বঙ্গবন্ধুর মতো বঙ্গমাতা ছিলেন মহীয়সী নারী|

গতকাল বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ সিরাজুল হক খান এ কথাগুলো বলেন|

শুরম্নতেই প্রধান অতিথি জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দিয়ে খেলার আনুষ্ঠানিকতা ঘোষণা করেন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রিয়তোষ সাহা|

উপজেলা শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন, ক্রীড়া সংগঠক অজয় ভৌমিক ও শিক্ষিকা ইসমত আরা শাফি বন্যার উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সওদাগর মুসত&ধসঢ়;দাফিজুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরম্নন নাহার চৌধুরী, সিভিল সার্জন ডাঃ এএসএম আবদুস সাত্তার মিয়া, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নূর হোসেন পাটওয়ারী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাদেক আক্কাছ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোসত&ধসঢ়;দফা বাবু, সদস্য ওমর পাটওয়ারী, শরীফ আশরাফুল হক, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছসহ চাঁদপুরের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, অতিথিদের সহধর্মিণী, বিভিন্ন উপজেলার শিক্ষক, খেলোয়াড় (ছাত্র-ছাত্রী), অভিভাবক ও ক্রীড়া দর্শক|
( লেখাটি পড়া হয়েছে ১১৪ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিন।
মতামত দিতে চাইলে অনুগ্রহ করে করুন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।
এই পাতার আরো খবর -
সর্বাধিক পঠিত
আজকের পাঠকসংখ্যা
৩২৭১৮
পুরোন সংখ্যা
বছর : মাস :
বিস্তারিত জানতে যোগাযোগ
করুনঃ গিয়াসউদ্দিন মিলন
যুগ্ম সম্পাদক
মোবাইলঃ-০১৭১২১৯০৩৭০
প্রতিষ্ঠাতাঃ অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার
ইমেইলঃ kanthanews2011@gmail.com
ফোনঃ ০৮৪১-৬৫৫৮৭ ফ্যাক্সঃ ০৮৪১-৬৭৭৮৮
Copyright chandpur-kantho © 2013 Developed By : orangebd.com.