নিবন্ধিত হোন |
ইউজার সাইনইন
ই-মেইলঃ
পাসওয়ার্ডঃ
পাসওয়ার্ড ভুলে গেছেন?
ই-মেইলঃ 
বন্ধ করুন (X)
চাঁদপুর, বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর ২০১২, ২৯ ভাদ্র ১৪১৯, ২৫ শাওয়াল ১৪৩৩
প্রতিষ্ঠাতা ও সম্পাদক : অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার
প্রধান সম্পাদক : কাজী শাহাদাত
ব্রেকিং নিউজ
রাজারগাঁওয়ে শিশু অপহরণ করতে এসে যুবক আটক
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রামরা গ্রামের মৃত আঃ রব মোলস্নার ছেলে রবিউল (১০)কে অপহরণ করতে এসে রালদিয়ার মোঃ সোহাগ (২০) নামের এক যুবককে আটক করে স্থানীয় জনগণ|

সোহাগ জানায়, রবিউলের সৎ বোন মমতাজ বেগম, তার স্বামী মোঃ শাহআলম মিজি ও রামরা গ্রামের মোঃ ফজলুল হক ক্বারী দীর্ঘ দিন যাবৎ আমাকে নগদ টাকা, বিলের মধ্যে ৪ গণ্ডা জমি ও ফজলুল হক ক্বারীর নিকট বিক্রয় করা জমি আমার নামে লিখে দেবে বলে প্রলোভন দেয়| বিনিময়ে রবিউলকে মমতাজের কাছে পেঁৗছে দিতে হবে| এই প্রলোভনে পড়ে কয়েক দিন যাবৎ চেষ্টা করে সুযোগ না হওয়ায় রবিউলকে তাদের কাছে নিয়ে দিতে পারিনি| মঙ্গলবার বিকেল ৫টার সময় মমতাজ দম্পতি দেবপুর অপেক্ষা করছিল| এ সময় আমি মাদ্রাসা থেকে হুজুরকে বলে রবিউলকে নিয়ে যাই| এরপর পূর্ব রাজারগাঁও আঠিয়া বাড়ির মোখলেছ আঠিয়ার ছেলে আলমের সঙ্গে রবিউলকে পাঠিয়ে দেই| এর কিছুক্ষণ পরই স্থানীয় জনগণ আমাকে আটক করলে আলমকে টেলিফোনের মাধ্যমে বলি, রবিউলকে দেবপুর না পাঠাতে|

রবিউল রামরা মাদ্রাসা ও এতিমখানায় লেখাপাড়া করে| মাদ্রাসার শিক্ষক মোঃ কামাল হোসেন স্থানীয় মোঃ তাজুল ইসলামকে বলেন, রবিউলকে তার এক ভাই সোহাগ বাজারের নাম দিয়ে কিছুক্ষণ পূর্বে নিয়ে গেছে| এই কথা শোনার সাথে সাথে স্থানীয় জনগণ সোহাগকে পথের মধ্যে আটক করে| তাকে লোকজন স্থানীয় চেয়ারম্যান কার্যালয়ে নিয়ে আসে| সেখানে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং চেয়ারম্যান তা লিপিবদ্ধ করে তাকে ছেড়ে দেন|
( লেখাটি পড়া হয়েছে ১৫৩ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিন।
মতামত দিতে চাইলে অনুগ্রহ করে করুন।
আপনার কোন একাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করুন।
সর্বাধিক পঠিত
আজকের পাঠকসংখ্যা
৩২৭৪০
পুরোন সংখ্যা
বছর : মাস :
বিস্তারিত জানতে যোগাযোগ
করুনঃ গিয়াসউদ্দিন মিলন
যুগ্ম সম্পাদক
মোবাইলঃ-০১৭১২১৯০৩৭০
প্রতিষ্ঠাতাঃ অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার
ইমেইলঃ kanthanews2011@gmail.com
ফোনঃ ০৮৪১-৬৫৫৮৭ ফ্যাক্সঃ ০৮৪১-৬৭৭৮৮
Copyright chandpur-kantho © 2013 Developed By : orangebd.com.